কাল শুক্রবার সুনামগঞ্জের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

এপ্রিল ১৬ ২০২৬, ১৫:০৯

সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের আলফাত স্কয়ার থেকে হাছনরাজা তোরণ পর্যন্ত চার লেন উন্নয়ন কাজের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ সূত্রে জানা যায়, মল্লিকপুর ও দিরাই ১১ কেভি ফিডার স্থানান্তরের কাজের জন্য সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় শহরের মল্লিকপুর, ওয়েজখালী, পুলিশ লাইন, কালিপুর, জলিলপুর, পিরিজপুর, ফকিরনগর, শ্রীপুর, হবতপুর, ইকবালনগর, হালুয়ারগাঁও, জানিগাঁও, গোবিন্দপুর, দিরাই সড়ক সংলগ্ন মদনপুর, কলাইয়া, ভৈষবের ষোলঘর, যুবউন্নয়ন, বিলপাড়, আলীপাড়া, বনানীপাড়া, ধোপাখালী ও নবীনগরসহ মল্লিকপুর, দিরাই ও ষোলঘর ১১ কেভি ফিডারের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ জানান, উন্নয়ন কাজের স্বার্থে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে এবং কাজ শেষে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।