গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খু’ন

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

মে ২৩ ২০২৬, ১৯:২৮

সিলেটের গোলাপগঞ্জে স্বামীর আঘাতে নিহত হয়েছেন স্ত্রী। শনিবার (২৩ মে) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গোলাপগঞ্জের উত্তর জাঙ্গালহাটা গ্রামে।

জানা গেছে উত্তর জাঙ্গালহাটা গ্রামের জাহিদুল ইসলাম ছদরুল ( আনু. ৩৫) সন্ধ্যায় স্ত্রী ফাহমিদা আক্তার মোহনার (আনু ২৯) সঙ্গে ঝগড়ার একপর্যায়ে তার মাথায় শাবল দিয়ে আঘাত করেন। তিনি ঘটনাস্থলে পড়ে অজ্ঞান হয়ে যান।

পরিবারের লোকজন পুলিশে খবর দিলে থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরত হাল প্রতিবেদন প্রস্তুত ও মর্গে পাঠায়।

ছদরুল ও মোহনা দম্পতির আবির নামে ৪ বছরের একটি ছেলে আছে।

বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম। ঘটনার পর থেকে ছদরুল পলাতক।