চারখাই জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে ইমরান আহমদ চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

ফেব্রুয়ারি ১৭ ২০২৬, ১৬:১৯

চারখাই জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে ইমরান আহমদ চৌধুরী-কে সিলেট-৬ সংসদীয় আসন-এর নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় বলা হয়—জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন হিসেবেই তাঁর এই বিজয় অর্জিত হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে সিলেট-৬ আসনের সার্বিক উন্নয়নে এই জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, তাঁর নেতৃত্বে এলাকায় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা প্রত্যাশা করছেন।

এছাড়াও বলা হয়, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। চারখাই জার্নালিস্ট এসোসিয়েশন সবসময় সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতায় অঙ্গীকারবদ্ধ এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখবে।

শেষে নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।