নলেজ একাডেমির “Future Forge 2026” স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সেমিনার অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
আগস্ট ০৫ ২০২৬, ১৪:৫০
শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করার লক্ষ্যে Knowledge Academy-এর উদ্যোগে “Future Forge 2026 – Skill Development Youth Seminar” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারখাইয়ের সুনামধন্য ব্যক্তিত্ব মিফতা উদ্দিন সাহেব। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং চারখাই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান আহমদ তাপাদার এবং চারখাইয়ের কৃতি সন্তান, এস-আল-মদিনা-এয়ার-ইন্টারন্যাশনাল-এর চেয়ারম্যান ও সিইও সুলতান আহমদ খান, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম, জামিয়া ইসলামিয়া আতহারুল উলূম আদিনাবাদ মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল্লাহ আল মাসনূন, নলেজ একাডেমির অভিভাবক সদস্য সুয়েদ আহমদ চৌধুরী, সালা উদ্দিন জইন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Knowledge Academy-এর Founder Director তায়েফ আহমদ চৌধুরী, একাডেমির শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক এবং অসংখ্য শিক্ষার্থী।
অনুষ্ঠানটির সঞ্চালনা ও সার্বিক পর্যালোচনা করেন Knowledge Academy-এর মেধাবী শিক্ষার্থী মাহবুব আহমেদ।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, যা পরিবেশন করেন নলেজ একাডেমির শিক্ষার্থী হাফিজ জুবায়ের আহমদ। নাশিদ পরিবেশ করেন আরেক শিক্ষার্থী মুহাম্মদ আলি। এরপর একাডেমির শিক্ষার্থীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর উপস্থিত অতিথিদের সামনে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন। শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী উপস্থাপনা ও দক্ষতা উপস্থিত সবার প্রশংসা অর্জন করে।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে সম্মানিত অতিথিবৃন্দের মাধ্যমে Knowledge Academy-এর সকল শিক্ষক-শিক্ষিকাকে তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা মেডেল পরিয়ে দেওয়া হয়।
সবশেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তাঁরা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, দক্ষতা অর্জন, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং আত্মনির্ভরশীল হয়ে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে Knowledge Academy-এর বিভিন্ন পরীক্ষায় সেরা স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে একাডেমিতে নবীন শিক্ষার্থীদের ফ্রেশার্স সংবর্ধনা প্রদান করা হয়, যা অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
“Future Forge 2026” সেমিনারটি শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নতুন অনুপ্রেরণা জাগিয়ে তুলেছে।
উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, সুশৃঙ্খল এবং অত্যন্ত সফল।
