রাত পোহালেই ভোট, প্রস্তুত সিলেট
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১১ ২০২৬, ১৯:১২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত সিলেট। রাত পোহালেই শুরু হবে ভোটের লড়াই। সিলেটের ১ হাজার ১৬টি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ ভোটার।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহন করা হবে।
বুধবার বিকালের মধ্যেই সিলেটের বিভিন্ন আসনের বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ সম্পন্ন করেছে প্রশাসন।
সিলেটের ৬টি আসনে প্রতিদ্ব›দ্বীতা করছে মোট ৩৩ জন প্রার্থী। এরমধ্যে সিলেট-১ (নগর-সদর) আসনে ৮, সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ৫, সিলেট-৩ ( দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে ৬, সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে ৫, সিলেট- ৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ৪ ও সিলেট-৬ (গোলপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ৫জন।
সিলেট-১ (নগর-সদর) আসনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা হলেন, বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদীর (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মাওলনা হাবিবুর রহমান (দাড়িপাল্লা), ইসলামী আন্দোলনের মাওলনা মাহমুদুল হাসান (হাতপাখা), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রনব জ্যোতি পাল (মই), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া (আপেল), গণঅধিকার পরিষদের আকমল হোসেন (ট্রাক) ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন (কাস্তে)।
এ আসনে মোট ভোটার ৬ লাখ ৭৪ হাজার ১৭১ হাজার। এরমধ্যে পুরুষ ৩ লাখ ৪৯ হাজার ৫১৯ ও মহিলা ভোটার ৩ লাখ ২৪ হাজার ৬৩৯ জন।
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা হলেন, বিএনপির তাহসিনা রুশদীর লুনা (ধানের শীষ), জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন (হাতপাখা), মো. মুনতাছির আলী (দেওয়াল ঘড়ি), গণফোরামের মো. মুজিবুল হক (উদীয়মান সূর্য)।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৪ হাজার ৭৯৯ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৮৬ হাজার ১৮৭ ও মহিলা ভোটার ১ লাখ ৭৮ হাজার ৬১২ জন।
সিলেট-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, বিএনপির এমএ মালিক (ধানের শীষ), জাতীয় পার্টির মো. আতিকুর রহমান (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মো. মইনুল বাকর (কম্পিউটার), বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু (রিক্সা) ও স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তাকিম রাজা চৌধুরী (ফুটবল)।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ২৯ হাজার ৭৭৪ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫ হাজার ৮৩৪ ও মহিলা ভোটার ১ লাখ ৯৮ হাজার ৫১৩ জন।
সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট কোম্পানীগঞ্জ) আসনের প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা হলেন বিএনপির আরিফুল হক চৌধুরী (ধানের শীষ) জামায়াতের জয়নাল আবেদীন (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মো. মুজিবুর রহমান (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাঈদ আহমদ (হাতপাখা) ও গণঅধিকার পরিষদের জহিরুল হক (ট্রাক)।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ২ হাজার ৬৫২ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৬১ হাজার ৬২ ও মহিলা ভোটার ২ লাখ ৪১ হাজার ৫৮৯ জন।
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের প্রার্থীরা হলেন বিএনপি জোটের প্রার্থী জমিয়তের উবায়দুল্লাহ ফারুক (খেজুর গাছ), জামায়াত জোটের প্রার্থী খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান (দেওয়াল ঘড়ি), বাংলাদেশ মুসলিম লীগের মো. বিলাল উদ্দিন (হারিকেন), বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ ওরফে চাকসু মামুন (ফুটবল)।
এ আসনের মোট ভোটার ৪ লাখ ৯ হাজার ৯৫৬ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ১১ হাজার ৬৬৭ জন ও মহিলা ভোটার ১ লাখ ৯৮ হাজার ২৮৯ জন।
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা হলেন, বিএনপির এমরান আহমদ চৌধুরী (ধানের শীষ), জামায়াতে ইসলামীর সেলিম উদ্দিন (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম (হেলিকপ্টার), জাতীয় পার্টি মো. আব্দুন নূর (লাঙ্গল), গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান (ট্রাক)।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৯ হাজার ৪৪৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ২০৮ জন ও নারী ভোটার ২ লাখ ৪১ হাজার ২৪১ জন।
এদিকে সবগুলো কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজেদের কেন্দ্রে পৌঁছেছেন।
উল্লেখ্য, এবার নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে ৫ স্থরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তায় থাকবে সশস্ত্র আনসার বাহিনী ও পুলিশ। স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে সেনাবাহিনী। এছাড়াও অন্যান্য বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছে।
