সিলেটে কোথায় কখন ঈদের জামাত? জেনে নিন-

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

মার্চ ২০ ২০২৬, ১৮:৪০

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। রাত পোহালেই ঈদের আনন্দে মাতবেন মুসলিম উম্মাহ। ঈদের নামাজ শেষে একে অপরকে টেনে নিবেন বুকে। কোলাকুলি আর কুশল বিনিময়ের মধ্য দিয়ে একে অপরকে সম্প্রীতির বার্তা পৌঁছে দেবেন।

সিলেট মহানগরীতে প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়।

হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্টিত হবে সকাল সাড়ে ৮টায়।

হযরত শাহপরাণ (র.) মাজার মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্টিত হবে।

বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের ৩টি জামাত অনুষ্টিত হবে যথাক্রমে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়।

সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে ঈদের জামাত অনুষ্টিত হবে সকাল ৮টায়।