সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

এপ্রিল ০৫ ২০২৬, ২১:৪৫

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত ১১টা ৩৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। এরপর ১২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, তাৎক্ষণিক খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং আধাঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া, আগুনে হতাহত হওয়ার সংবাদও পাওয়া যায়নি। সংবাদটি সংগৃহীত।