সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে বাস-সিএনজি মুখোমুখী সংঘর্ষে ২ যাত্রী নিহত

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

মে ০৪ ২০২৬, ১১:৪৩

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালপুর এলাকায় বাস সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে দুই সিএনজি যাত্রীর মৃত্যু ঘটেছে। বেলা আড়াইটায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে, তিনি জেলার তাহিরপুর উপজেলার তেরজালাল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহি সিএনজি সিলেট যাচ্ছিল। অন্যদিকে রিফাত পরিবহন নামের একটি বাস সিলেট থেকে সুনামগঞ্জ আসছিল। জালালপুর এলাকায় এসে বাস-সিএনজি মুখোমুখী সংঘর্ষ ঘটলে যাত্রীবাহি সিএনজি বাসের নীচে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানালেন, দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে পরিচয় পাওয়া গেছে একজনের।