হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের
নিউজ ডেস্ক
মে ১৭ ২০২৬, ০৬:২৬
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে প্রাণ হারান।
শনিবার রাত ১০টার দিকে হবিগঞ্জের পোদ্দারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হবিগঞ্জ পৌরসভার সুলতান মাহমুদপুর এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম (৫৫) এবং তার ছেলে জাকির হোসেন (২০)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানিয়েছে, আব্দুল কাইয়ুম ও তার ছেলে জাকির মোটরসাইকেলে করে ধুলিয়াখালের দিকে যাচ্ছিলেন। পথে পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তারা দুজনেই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে বাবা-ছেলে নিহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সংবাদটি সংগৃহীত
