২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে সিলেট জেলা বিএনপির স্বাগত মিছিল
নিউজ ডেস্ক
জুন ১২ ২০২৬, ১২:৪৫
২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে সিলেট জেলা বিএনপির উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানানো হয়।
শুক্রবার (১২ জুন) দুপুরে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
