ওসমানী নামে নয় কাজে আন্তর্জাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

ফেব্রুয়ারি ০৭ ২০২৬, ১২:০৭

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যেই এলাকা যত বেশি বঞ্চিত সেই এলাকা সর্বপ্রথম উন্নয়নের কাজ শুরু হবে। প্রবাসী নির্ভর এই সিলেটে একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে। যদি এটা আন্তর্জাতিক বিমানবন্দর হবে তাহলে সকল এয়ারলাইন্সের ক্রাফট এখানে নামবে না কেন? এতদিন ধরে এটা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হয় না কেন? সিলেটের প্রবাসীরা বাংলাদেশের রেমিট্যান্সে বিশাল অবদান রেখে চলেছেন। আমরা তাদেরকে কথা দিচ্ছি এই ওসমানী বিমানবন্দর নামে নয় কাজে আন্তর্জাতিক হবে।

তিনি বলেন, ইউকেতে যারা থাকেন তাদের শতকরা ৯০ ভাগ সিলেটের বংশোদ্ভূত। ম্যানচেস্টার একটা গুরুত্বপূর্ণ হাব, সেখানে বিমানের ফ্লাইট নিয়মিত যেতো আসতো, এখন বন্ধ করে রাখা হয়েছে। রুট বন্ধ নয়, নতুন নতুন রুট চালু হবে। বাংলাদেশ বিমানের মুরোদ হয় না নিউইয়র্ক যেতে, আমরা এগুলো চালু করবো।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেটে আয়োজিত জামায়াতে ইসলামীর শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত এ জনসভা ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

এসময় তিনি বলেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা থাকে তারা বেশি আয় রোজগার করতে পারেন না। কারো ভাগ্যে ওই দেশেই ইন্তেকাল জুটে যায়। তারপর লাশ নিয়ে ঠেলাধাক্কা শুরু হয়ে যায়, কেন? তাকে বলবেন রেমিট্যান্স যোদ্ধা, আবার ইন্তেকাল করলে তার কোনো অভিভাবক থাকবে না, তা আমরা মানতে রাজি নই।

তিনি বলেন, বিদেশে যারা আয় রোজগার করার আগেই মৃত্যুবরণ করেন, তাদের বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখবে জামায়াত সরকার। আমরা ক্ষমতায় গেলে তাদের পরিবারের দায়িত্ব নেবো।

তিনি বলেন, জীবনে প্রথমবারের মতো এবার প্রবাসীরা ভোট দিয়েছেন, আমরাই প্রথম তার আওয়াজ তুলেছিলাম। অনেকে তার বিরোধিতা করেছিলেন। বলেছিলেন প্রবাসীর আবার ভোটের দরকার কি?

তিনি আরো বলেন, যেই এলাকা যত বেশি বঞ্চিত সেই এলাকা সর্বপ্রথম উন্নয়নের কাজ শুরু হবে। প্রবাসী নির্ভর এই সিলেটে একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে। যদি এটা আন্তর্জাতিক বিমানবন্দর হবে তাহলে সকল এয়ারলাইন্সের ক্রাফট এখানে নামবে না কেন? এতদিন ধরে এটা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হয় না কেন?

সিলেটের প্রবাসীরা বাংলাদেশের রেমিট্যান্সে বিশাল অবদান রেখে চলেছেন। আমরা তাদেরকে কথা দিচ্ছি এই ওসমানী বিমানবন্দর নামে নয় কাজে আন্তর্জাতিক হবে।

তিনি বলেন, ইউকেতে যারা থাকেন তাদের শতকরা ৯০ ভাগ সিলেটের বংশোদ্ভূত। ম্যানচেস্টার একটা গুরুত্বপূর্ণ হাব, সেখানে বিমানের ফ্লাইট নিয়মিত যেতো আসতো, এখন বন্ধ করে রাখা হয়েছে। রুট বন্ধ নয়, নতুন নতুন রুট চালু হবে। বাংলাদেশ বিমানের মুরোদ হয় না নিউইয়র্ক যেতে, আমরা এগুলো চালু করবো। কেন চিংড়ি মাছের মতো পিছন দিকে দৌড়াচ্ছে? আমরা ক্ষমতায় গেলে ওসমানী বিমানবন্দর নামে নয় কাজে আন্তর্জাতিক হবে। সংবাদটি সংগৃহীত।