সিলেটে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, শুরু হচ্ছে গণনা
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১২ ২০২৬, ১১:১৫
কড়া নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সিলেটের ছয়টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে এখন গণনা কার্যক্রম চলছে।
দিনভর জেলার কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনীর সমন্বিত টহল এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি জোরদার ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করেন।
সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম দুপুর ২টা পর্যন্ত ৩৫ শতাংশ ভোট পড়ার তথ্য জানান। তিনি বলেন, দুপুর পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কেউ কোনো অভিযোগও করেননি। সকাল সাড়ে ১১টা পর্যন্ত গড়ে প্রায় ২০ শতাংশ ভোট পড়েছিল বলেও তিনি উল্লেখ করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বৃদ্ধি পায় বলে সংশ্লিষ্টরা জানান। বিস্তারিত আসছে……
