সিলেট-৫ আসনে বিজয়ী খেলাফত মজলিসের আবুল হাসান
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১২ ২০২৬, ১৬:৩১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে জামায়াত জোটের প্রার্থী খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান। তিনি ঘড়ি প্রতীক নিয়ে ৬ হাজার ১৭৭ ভোট ব্যবধানে প্রতিদ্বন্দ্বিতা করে হারিয়েছেন বিএনপি নেতৃত্বাধীন জোটের জমিয়ত প্রার্থীকে উবায়দুল্লাহ ফারুককে। বেসরকারিভাবে এ তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, ভোটের ফলাফল অনুযায়ী দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মুফতি আবুল হাসান পান ৭৫ হাজার ৮২১ ভোট। তার নিকত প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের শরীক জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৬৪৪ ভোট।
ভোটে তীয় স্থানে রয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মামুনুর রশিদ (চাকসু মামুন)। ফুটবল প্রতীকে তাঁর প্রাপ্ত ভোট ৫৬ হাজার ৩৬৯।
