জাফলংয়ে পানিতে ডুবে শিশুপর্যটকের মৃ’ত্যু

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

মার্চ ২৭ ২০২৬, ০৮:২৪

সিলেটের জাফলং এলাকায় দাদীর সাথে ঘুরতে এসে পানিতে ডুবে জিহাদ (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে জাফলংয়ের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ নরসিংদী জেলার শিবপুর থানার পুটিয়া এলাকার জুয়েল মিয়ার ছেলে।

জানা গেছে, জিহাদ তার দাদীর সাথে জাফলংয়ে বেড়াতে এসেছিল। সকাল সাড়ে ১০টার দিকে জিরো পয়েন্ট সংলগ্ন পানিতে অসাবধানতাবশত সে পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জাফলং ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন তালুকদার জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।