দাম বাড়লো জ্বালানি তেলের; ডিজেল ১১৫, অকটেন ১৪০, পেট্রোল ১৩৫
নিউজ ডেস্ক
এপ্রিল ১৮ ২০২৬, ১৯:৪০
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার। নতুন করে বাড়ানো হয়েছে পেট্রোল, অকটেন ও ডিজেলের দাম।
আজ (শনিবার, ১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। বর্ধিত এ মূল্য (রোববার, ১৯ এপ্রিল) থেকে কার্যকর হবে।
মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজেলের পূর্বের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা লিটার। এছাড়া অকটেন ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা লিটার, পেট্রোল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং ১১২ টাকা থেকে বাড়িয়ে কেরোসিন ১৩০ টাকা লিটার নির্ধারণ করা হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এ দাম কার্যকর হওয়ার ফলে রোববার থেকে দেশের সকল ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করতে হবে। সংবাদটি সংগৃহীত।
