বাড়ল এলপিজির দাম; ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম বেড়েছে ২১২ টাকা

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

এপ্রিল ১৯ ২০২৬, ১২:২৪

এক মাসের মধ্যেই দ্বিতীয় দফায় বেড়েছে বেসরকারি খাতের ভোক্তাপর্যায়ের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম। এবার প্রতি কেজিতে বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা। এর আগে এপ্রিলের শুরুতে বেড়েছিল ৩২ টাকা ৩০ পয়সা। এতে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৯৪০ টাকা। ১২ কেজিতে দাম বাড়ল ২১২ টাকা।

রোববার (১৯ এপ্রিল) নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে নতুন দাম।

গত মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। এপ্রিলের শুরুতে সেই দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়েছিল। সংবাদটি সংগৃহীত।