কাল কুলাউড়া ও জুড়ীতে ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না
নিউজ ডেস্ক
মে ০৮ ২০২৬, ১৫:৪১
মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় শনিবার (৯ মে) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (৮ মে) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রিড উপকেন্দ্রে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় গ্রিড উপকেন্দ্রের আওতাধীন কুলাউড়া ও জুড়ী উপজেলার সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিনি আন্তরিক দুঃখপ্রকাশ করেছেন।
