সিলেটে চলন্ত ট্রেনে আগুন
নিউজ ডেস্ক
মে ১৩ ২০২৬, ২২:১৭
অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন। বুধবার (১৩ মে) রাত ১০টায় সিলেট রেলস্টেশন থেকে ট্রেনটি দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় যাওয়ার পর ইঞ্জিনে ধোঁয়া ও আগুনের ফুলকি দেখা যায়। বিপদ আঁচ করতে পেরে চালক তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দেন।
সিলেট রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, খবর পেয়ে রেলেরকর্মীরা তাদের অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এর ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ইঞ্জিনটি। আগুনের আতঙ্কে যাত্রীদের মধ্যে কিছুটা উত্তেজনা ছড়ালেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রায় ২০ মিনিট পর ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আগুনের কারণে ইঞ্জিনের কোনো বড় ধরনের ক্ষতি হয়নি বলেও জানায় রেল কর্তৃপক্ষ।
সিলেট ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইনস্পেকটর টিটব শিকদার জানান, ট্রেনটির ইঞ্জিনের সাইলেন্সারের কাছে ভুলবশত কিছু কাপড় শুকাতে দেয়া হয়েছিল। ইঞ্জিন দীর্ঘক্ষণ চলার পর সাইলেন্সার অতিরিক্ত গরম হয়ে কাপড়ে আগুন লাগে। আমাদের তিনটি ইউনিটসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। পরীক্ষা-নিরীক্ষার পর ট্রেনটি নির্ধারিত গন্তব্যে ছেড়ে গেছে। সংবাদটি সংগৃহীত।
