সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

মে ১৬ ২০২৬, ০৪:১৬

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। এদিকে, নতুন করে কোনো হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৪ জন রোগী।

আজ শনিবার (১৬ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলেন- মৌলভীবাজারের কুলাউড়ার আবুল কালামের ৫ মাস বয়সী ছেলে আল সাইফ ও সুনামগঞ্জের ছাতকের আবুল হোসেনের ৮ মাস বয়সী মেয়ে রাফা আক্তার।

বর্তমানে সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৩৬ জন হাম সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১২৩ জন রোগী ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৭৪ জন ভর্তি আছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সংবাদটি সংগৃহীত।