ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

মে ২৫ ২০২৬, ০৪:৪৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে যমুনা সেতুর পূর্বপাড়ে সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

যমুনা সেতু পূর্ব পারের ওসি জানান— ঢাকা থেকে ছেড়ে আসা রড় বোঝাই ট্রাকটি যমুনা সেতুর দিকে যাচ্ছিলো। সড়কের সরাতৈল এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫জনের মৃত্যু হয়।

খবর পেয়ে টাঙ্গাইল যমুনা সেতু পূর্ব পারের পুলিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সংবাদটির তথ্য ও চিত্র সংগৃহীত