সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

মে ২৯ ২০২৬, ১৮:৩৪

মৌলভীবাজারের লাউয়াছড়া এলাকায় ট্রেনের তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়ার ৫ ঘণ্টা পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল চালু হয়েছে।

শুক্রবার (২৯ মে) রাতে শ্রীমঙ্গল স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, লাইনচ্যুত ওয়াগনটি সরিয়ে ফেলার পর রাত ৯টার দিকে সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল চালু হয়েছে।

এর আগে, বিকেলের দিকে লাউয়াছড়া সিলেট থেকে ছেড়ে আসা একটি খালি তেলবাহী ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনার পর থেকে সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। পরে লাউয়াছড়া এলাকায় হাইড্রোলিক টুলব্যান দিয়ে ট্রেনটি উদ্ধার করা হয়। সংবাদটি সংগৃহীত।