বারহাল ছাত্র পরিষদের সম্পাদকীয় উপদেষ্টা মরহুম আজাদ উদ্দিনের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
জুন ০৬ ২০২৬, ১৬:২৩
মাজেদ আহমদ চৌধুরী :: গত ৫ জুন ২০২৬ (শুক্রবার) বারহাল ছাত্র পরিষদের সম্পাদকীয় উপদেষ্টা, কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক, শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতন-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মরহুম আজাদ উদ্দিন স্যারের স্মরণে ছাত্র পরিষদের কার্যালয়ে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারহাল ছাত্র পরিষদের সভাপতি শাহীদ আহমদ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর উপস্থিত বক্তারা মরহুম আজাদ উদ্দিন স্যারের জীবন, কর্ম এবং শিক্ষা বিস্তারে তাঁর অসামান্য অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
বক্তারা বলেন, আজাদ উদ্দিন স্যার ছিলেন একজন আদর্শ শিক্ষক, শিক্ষানুরাগী ও সমাজসেবক। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বারহাল ছাত্র পরিষদের কার্যক্রমে তাঁর দিকনির্দেশনা, পরামর্শ ও আন্তরিক সহযোগিতা সংগঠনকে এগিয়ে নিতে বিশেষ অবদান রেখেছে। তাঁর মৃত্যুতে শিক্ষা ও সমাজসেবার অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
অনুষ্ঠানে ছাত্র পরিষদের উপদেষ্টা, সাবেক ও বর্তমান পরিষদিয়ান, শুভাকাঙ্ক্ষী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেন।
সর্বশেষে মরহুম আজাদ উদ্দিন স্যারের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন—আমিন।
