সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

জুন ২৮ ২০২৬, ১০:৪৯

মু: রেজা হাসান | ছবি: সংগৃহীত

সিলেট জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মু. রেজা হাসানকে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করে।

মু. রেজা হাসান এর আগে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়।